মীর জাফররাই বঙ্গবন্ধুর পরিবারকে হত্যা করেছে: ধর্ম প্রতিমন্ত্রী
বাঙ্গালী জাতীর মধ্যে যারা মীর জাফর আছে তারাই বঙ্গবন্ধুর সপরিবারকে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল।
প্রতিমন্ত্রী আরও বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় যারা আলবদর, আলশামস এবং পাকিস্তানের পক্ষে ছিলেন তারা বঙ্গবন্ধুকে হত্যার পরে নতুন করে আবার ষড়যন্ত্র শুরু করে জননেত্রী শেখ হাসিনাকে একাধিকবার হত্যার পরিকল্পনা করেন।
মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে জামালপুরের ইসলামপুর উপজেলার বেলগাছা উচ্চ বিদ্যালয় ও বি এম কলেজ মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলাচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম জামাল আব্দুন নাসের বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোরশেদ, উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দসহ আরও অনকেই উপস্থিত ছিলন।
ইয়ামিন মিয়া/বার্তা বাজার/টি