সিংগাইরে অটোবাইক চালকের মরদেহ উদ্ধার

মানিকগঞ্জের সিংগাইরে শরিফ (২৫) নামের এক অটো চালকের গলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিখোঁজের ৪ দিন পর তার বিকৃত মরদেহ উদ্ধার করেন পুলিশ।

মঙ্গলবার(২৪ আগস্ট) সকাল ১১ টার দিকে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সিংগাইর পৌর এলাকার হানিফ কোম্পানির ভিটার উত্তর পাশের ঝোপঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করেন।

নিহত শরিফ সিংগাইর পৌরসভা এলাকার ৮ নং ওয়ার্ডের মধ্য সিংগাইর(পুকুর পাড়া) গ্রামের মৃত.শহিদুল ইসলামের ছেলে। তিনি ৪ বছরের এক সন্তানের জনক ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার প্রতিদিনের ন্যায় গোবিন্ধল গ্রামের খোরশেদের গ্যারেজ থেকে ভাড়ায় চালিত অটোবাইক নিয়ে বের হয়। সারাদিন পেরিয়ে গেলেও বাড়িতে না আসায় বিভিন্ন জায়গা খুঁজতে থাকে পরিবারের লোকজন। খোঁজাখুঁজি করে না পেয়ে রবিবার সিংগাইর থানায় ১টি সাধারন ডায়রি করেন অটোবাইক মালিক খোরশেদ আলম।

এর মধ্যে খোঁজাখুজি অব্যাহত থাকে। হঠাৎ মঙ্গলবার সকালে হানিফ কোম্পানির ভিটা থেকে দুর্গন্ধ পায় স্থানীয়রা। কাছে গিয়ে তারা লাশ দেখতে পায় এবং পুলিশ খবর দেয়।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে বিকৃত লাশ উদ্ধার করেন। এ সময় নিহতের পরিবার খবর পেয়ে লাশ সনাক্ত করেন।

এ ব্যাপারে সহকারি পুলিশ সুপার(সিংগাইর সার্কেল) মোহা.রেজাউল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।

এব্যাপারে সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা বলেন, ময়না তদন্ত ছাড়া মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। ময়না তদন্তের রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা নেয়াহবে।

মিলন মাহমুদ/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর