যশোরের প্যারিস রোডে ছুরিকাঘাতের ঘটনায় আটক-১

গ্রেফতারকৃত সন্ত্রাসী আলী রাজ বিশ্বাস। ছবি: বার্তা বাজার

যশোর শহরের প্যারিস রোডে সম্প্রতি এলোপাতাড়ি কোপের শিকার হওয়া যুবক সাগরকে কোপানোর ঘটনায় সুটার রাজ নামে এক চিন্হিত সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।

এর আগে গত (২০আগষ্ট) সন্ধা সাড়ে ৭টায় দিকে সাবেক বাঁশপট্টি (প্যারিস রোড) রোডে সোহানুজ্জামান সাগর (২২) কে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা চাকু দিয়ে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে।

তাৎক্ষণিক চিকিৎসার জন্যে ভিকটিমকে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে স্বাস্থ্যের অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। এঘটনায় মামলার পর তদন্তে নামে পুলিশ।

এ ঘটনায়, যশোর শহরের বেজপাড়া নামক এলাকার আলী রাজ বিশ্বাস ওরফে মন্টু ওরফে সুটার রাজ (১৯) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ। কোতোয়ালী থানার এসআই খান মাইদুল ইসলাম গতকাল(২৩ আগস্ট) সোমবার গভীররাতে যশোর শহরের বেজপাড়া ফুড গোডাউনের পাশ থেকে তাকে আটক করেন।

এসময় তারকাছ থেকে একটি ওয়ান শ্যুটারগান, এক রাউন্ড গুলি, একটি বার্মিজ চাকু ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে।

পুলিশ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, তার দেখিয়ে দেওয়া নিজবাড়ির রান্নাঘরের মধ্যে থেকে অস্ত্র-গুলি উদ্ধার করা হয়। আটক রাজের বাবার নাম মিরাজ বিশ্বাস।

পুলিশ আরও জানায়, আটক আলী রাজ বিশ্বাস ওরফে মন্টু ওরফে হিটার রাজ শহরের বেজপাড়া এলাকার বহুল আলোচিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে থানায় এর আগেও চাঁদাবাজি, অস্ত্র, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে বলে তিনি জানান।

গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। পরে সে তাদের রান্নাঘরের কয়লার বস্তার নিচ থেকে অস্ত্রগুলো বের করে দেয়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

এ্যান্টনি দাস(অপু)/বার্তা বাজার/টি

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *