বরিশালে ত্রিমুখী সংঘর্ষে শিক্ষক ও নারীসহ কমপক্ষে আহত ২৫
বরিশালের গৌরনদীতে দুটি যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। আহতদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং গুরুতর মূমূর্ষ অবস্থায় ১২ জনকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের গাইনেরপাড় নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
ত্রিমুখী এ সংঘর্ষে প্রায় দুই ঘণ্টা ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল ব্যাহত ছিল। গৌরনদী হাইওয়ে থানা ও গৌরনদী ফায়ার সার্ভিসকর্মীদের প্রায় দুই ঘণ্টা চেষ্টার পরে যান চলাচল স্বভাবিক হয়।
গৌরনদী হাইওয়ে থানা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বরিশাল থেকে ছেড়ে আসা মাওয়াগামী বিআরটিসি ও মাওয়া থেকে ছেড়ে আসা লায়ন ক্লাসিক নামের দুটি বাস ঢাকা-বরিশাল মহাসড়কের গাইনেরপাড় নামক স্থানে পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয় এবং বিআরটিসি বাসের পিছনে থাকা একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে বিআরটিসি বাসের পিছনে এসে ধাক্কা খায়।
এতে দূর্ঘটনা কবলিত বাস দুটি ও প্রাইভেটকার দুমরে মুচড়ে যায়। সংঘর্ষে কমপক্ষে ২৫জন আহত হয়। গুরুতরভাবে আহত ১২ জনকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গুরুতর আহতরা হলেন, মুলাদী উপজেলার নাজিরপুর গ্রামের তামান্না (২২) ও হনুফা বেগম (২৫)। নওগাঁ জেলার শাহাজাতপুর সদরের মুকুল (৩২)। আগৈলঝাড়া উপজেলা রতœপুর গ্রাামের সঞ্জয় দাস (৩০), গৌরনদীর বিল্লগ্রাম গ্রামের আনোয়ারা বেগম (৬৫) গৌরনদী সদরের সুমা ঘোষ (২৭)। উজিরপুরের বরাকোঠা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ন কবির (৭০) ও তার স্ত্রী আনোয়ারা বেগম (৬০)।
পটুয়াখালী গলাচিপা আমখোলা গ্রামের আব্দুর রহিম সিকদার (৬০)। বিআরটিসি বাসের সুপারভাইজার কুষ্ঠিয়া জেলার নওগাঁ শাবুগিয়া গ্রামের শাহাবুব হোসেন (৩৬) ও ঝালকাঠি কৃ খালি গ্রামের আলম হোসেন (৪৫) ।
এ রিপোর্ট লেখা পর্যন্ত দুর্ঘটনায় কোনো মৃতের খবর পাওয়া যায়নি।
আরিফিন রিয়াদ/বার্তা বাজার/টি