কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে আসা ৭৪ জন রোহিঙ্গাকে আটক করেছে চট্টগ্রামের বোয়ালখালী থানা পুলিশ।
সোমবার (২৩ আগস্ট) দিনগত রাতে উপজেলার কড়লডেঙ্গা ইউনিয়নের বু-আলী কালন্দর শাহ মাজার গেইট এলাকার বিভিন্ন ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়েছে বলে ‘বার্তা বাজার’কে নিশ্চিত করেছেন বোয়ালখালী থানার ওসি মো. আব্দুল করিম।
তিনি জানান, এসব রোহিঙ্গারা কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে পালিয়ে এসে বোয়ালখালীর বিভিন্ন ভাড়া বাসায় অবস্থান নেয়। পাশাপাশি স্থানীয় পাহাড়ে লেবু বাগান ও এলাকায় শ্রমিক হিসেবে কাজ করছিলেন। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২৬ জুন বোয়ালখালী করল ডেঙ্গা এলাকা হতে ৪১ জন রোহিঙ্গাকে আটক করে ছিলো পুলিশ।
বার্তা বাজার/এসজে