অস্ত্রের মুখে স্বর্ণের দোকানসহ চার প্রতিষ্ঠানে ডাকাতি

পাবনায় মধ্যরাতে প্রকাশ্যে অস্ত্রের মুখে পাহারাদারদের জিম্মি করে বন্ধ থাকা ব্যবসা প্রতিষ্ঠানের তালা কেটে চারটি দোকানে ডাকাতি সংঘটিত হয়েছে। ২৩ আগস্ট (সোমবার) মধ্যরাতে পাবনা সদরের মালঞ্চি ইউনিয়নের বোর্ড বাজার এলাকায় এই ডাকাতি ঘটনা হয়েছে বলে জানা গেছে।

এদিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ২৪ আগস্ট (মঙ্গলবার) দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে যান জেলা পুলিশ সুপার মহিবুল ইসলাম খানসহ সদর থানা পুলিশের সদস্যরা।

ঘটনার বিষয়ে স্থানীয়রা বলেন, পাবনা পৌর এলাকার খুব কাছাকাছি ইউনিয়ন মালঞ্চি। সেখানে স্থানীয় মানুষজন বোর্ড বাজার এলাকায় ব্যক্তি মালিকানায় নানা ধরনের ছোটছোট প্রতিষ্ঠান করে ব্যবসা বাণিজ্য করে আসছে স্থানীয়রা। সোমবার রাতে ব্যবসায়ীরা নিজেদের প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় চলে যাওয়ার পরে এই ডাকাতির ঘটনা হয়। ডাকাতরা মধ্যরাতে আনুমানিক রাত দেড়টারদিকে একদল ডাকাত ছোট একটি ট্রাক ও দুটি সিএনজি চালিত পরিবহন নিয়ে বাজারে প্রবেশ করে।

ডাকাতরা বাজারের পাহারাদারকে অস্ত্রের মুখে জিম্মি করে চারটি দোকানে মামলামাল লুটকরে নিয়ে গেছে বলে জানান ব্যবসায়ীরা। এসময় ডাকাতরা সোহেল রানা নামে এক ব্যবসায়ীর একটি স্বর্ণের দোকান, মোঃ আক্কাসের একটি টিভি ফ্রিজের দোকান, মোঃ আল আমিনের একটি মোবাইল ফোনের দোকান ও জুয়েল হোসেনের একটি টেলিকমের দোকানের মালামাল লুট করে।

ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান, এই ধরণের ঘটনা আগে কখনো ঘটেনি। ডাকাতরা পূর্ব পরিকল্পা করে এই ডাকাতি করেছে। চারটি দোকানের নগদ অর্থসহ প্রায় ১৬ লক্ষ টাকার সমপরিমান মালামাল নিয়ে গেছে। ঘটনার সময় স্থানীয়রা তাদের ধাওয়া দিলে তারা নিজেদের সাথে থাকা গাড়ি নিয়ে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা ডাকাতদের পিছু ধাওয়া দিয়েও তাদের ধরতে পারেনি। এই ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। আর এই ধরনের ডাকাতির ঘটনায় চরম ক্ষতির সম্মুখিন হয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।

ঘটনার বিষয়ে পাবনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, সোমবার রাতে জেলা পুলিরে একটি দল রাজশাহী থেকে পাবনাতে এসেছি। এই ডাকাতির ঘটনা সকালে বিষটি জানতে পারি। মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার স্যারসহ আমরা সেখানে গিয়েছিলাম। এই ডাকাতির ঘটনায় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সাথে কথা হয়েছে। বিষয়টি নিয়ে আমাদের তদন্ত কাজ চলছে। সকল থানা এলাকাতে বিষয়টি জানিয়ে সতর্ক করা হয়েছে। গোয়েন্দা টিম মাঠে কাজ করছে। আশা করছি ঘটনার সাথে জড়িতদের খুব দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে পারবো আমরা। এই ঘটনায় পাবনা সদর থানাতে একটি মামলা দায়েরর প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

মাসুদ রানা/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর