দুই মন্ত্রী ও গোয়েন্দাপ্রধানের নাম ঘোষণা করল তালেবান

আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার এক সপ্তাহের বেশি সময় পর দেশটির নতুন অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও গোয়েন্দাপ্রধানের নাম ঘোষণা করেছে তালেবান।

আফগানিস্তানের গণমাধ্যম পাজওক নিউজ এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, তালেবান নেতৃত্বাধীন আফগানিস্তানের নতুন সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে গুল আঘাকে। ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন সদর ইব্রাহিম। আর গোয়েন্দাপ্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে নাজিবুল্লাহকে।

এছাড়াও কাবুলের গভর্নর করা হয়েছে মোল্লা শিরিনকে। আর রাজধানীর মেয়র হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে হামদুল্লাহ নোমানিকে।

দীর্ঘ ২০ বছর আফগানিস্তান দখলে নিয়েছে তালেবানরা। যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সেনারা আফগানিস্তান ছাড়লে দেশটির অধিকাংশ এলাকা দখলে নেয় তালেবানরা। তারা এখনও সরকার গঠন না করলেও সরকারের গুরুত্বপূর্ণ পদে কয়েকজনের নাম ঘোষণা করলো।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর