‘নির্দেশ পেলে কালই স্কুল খোলা সম্ভব’

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী দ্রুত স্কুল খোলার নির্দেশনা দিয়েছেন। স্কুল খোলার সার্বিক প্রস্তুতি মন্ত্রণালয়ের আছে। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনার অপেক্ষায় আছি। নির্দেশ পেলে কালই স্কুল খোলা সম্ভব।

মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে মন্ত্রণালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এদিকে আজ থেকে প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ শিক্ষককে উপস্থিত থাকতে নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

অন্যদিকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান খোলার উপযুক্ত রাখতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) থেকে আঞ্চলিক পরিচালকদের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখারও নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার প্রস্তুতির অংশ হিসেবে প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশ ব্লক ঠিক করার জন্য দ্রুত নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দফায় দফায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়িয়ে আগামী ৩১ আগস্ট পর্যন্ত করা হয়েছে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর