নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৭০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে নৌ-পুলিশ। মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে ভিন্ন ভিন্ন অভিযানে এসব অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।
হাতিয়া নৌ-পুলিশ সূত্রে জানা যায়, জেলে নৌকায় কারেন্ট জাল ব্যবহার করে মাছ শিকার করার সংবাদ পেয়ে অভিযানে যায় নৌ-পুলিশের একটি টিম। এসময় হাতিয়ার বৌ-বাজার ও বাংলাবাজার এলাকার মেঘনা নদী থেকে তিনটি জেলে নৌকা তল্লাশি করে ৭০হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
অবৈধ কারেন্ট জাল ব্যবহার করা জেলেদের তীরে এনে মুচলেখা নিয়ে ছেড়ে দেওয়া হয়। পরে জব্দ করা কারেন্ট জাল গুলো নলচিরা ঘাটে এনে পুড়িয়ে দেওয়া হয়।
হাতিয়া নৌ-পুলিশের ইনচার্জ ইয়ার আলী বলেন, অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে।
জিল্লুর রহমান রাসেল/বার্তা বাজার/এসজে