মেহেরপুরে পাখিভ্যানের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত

ফাইল ছবি

মেহেরপুরে পাখিভ্যানের চাকায় পিষ্ট হয়ে হাদিসুর (৪) নামের এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাদিসুর মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের খোকসা গ্রামের শেখ পাড়ার জসিরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি পাখিভ্যান ৪ জনকে নিয়ে আমঝুপি থেকে গাড়াডোবের দিকে যাওয়ার পথে খোকশা শেখ পাড়ায় পৌঁছালে শিশু হাদিসুর খেলা করতে গিয়ে পাখিভ্যানের চাকার নিচে চাপা পড়ে আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেহেরপুর সদর থানার ওসি শাহ্-দারা-খান পিপিএম ‘বার্তা বাজার’ কে জানান, বিষয়টি আমার জানা নেই। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

মাসুদ রানা/বার্তা বাজার/এসজে

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *