খুলনা বিভাগে করোনায় মৃত্যু বেড়েছে, শনাক্ত কমেছে

খুলনা বিভাগে একদিনের ব্যবধানে করোনাভাইরাসে মৃত্যু বেড়েছে, আক্রান্ত কমেছে। করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় এ বিভাগে মারা গেছেন ১২ জন। গতকাল এ বিভাগে মৃত্যু হয়েছিল ১০ জনের।

একই সময়ে এ বিভাগে করোনা শনাক্ত হয়েছে ২৭৬ জনের। গতকাল করোনা শনাক্ত হয়েছিল ৩৭৯ জনের।

মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাক্তার জসিম উদ্দিন হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার দুপুর ১২টা থেকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত করোনায় ১২ জন মারা যান। এর মধ্যে যশোরে তিনজন,ঝিনাইদহে তিনজন, কুষ্টিয়ায় দুইজন,খুলনায় দুইজন, চুয়াডাঙ্গায় একজন ও মেহেরপুরে একজন মারা গেছেন।

উল্লেখ্য, গত বছরের ১৯ মার্চ খুলনা বিভাগের চুয়াডাঙ্গায় প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। এ বিভাগে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৭ হাজার ২২০ জনের। করোনায় মারা গেছেন ২ হাজার ৯৪১ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৩ হাজার ৯২১ জন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর