কুষ্টিয়ায় নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার ইবি থানাধীন কাঠালতলা নামক স্থান থেকে সাগর (২৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাগর কুষ্টিয়া ইবি থানার উজানগ্রাম ইউনিয়নের বারুইপাড়া গ্রামের ফারুক মন্ডলের ছেলে।

জানা যায়, সোমবার (২৩ আগস্ট) সকালে রাজমিস্ত্রির কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় সাগর। অনেক রাত অবধি বাড়ি না ফেরার কারণে আত্মীয়-স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও সাগরের কোন সন্ধান পায়নি।

মঙ্গলবার (২৪ আগস্ট) একই ইউনিয়নের শ্যামপুর বারুইপাড়ার মাঝামাঝি কাঠালতলা নামক স্থানে সাগরের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে সাগরের আত্মীয় স্বজনদেরকে খবর দিলে তারা এসে সাগরের মরদেহ শনাক্ত করে।

স্থানীয়দের সাথে কথা বললে তারা জানান, পাওনা টাকার বিরোধে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে তারা ধারণা করছেন।

এ বিষয়ে ইবি থানার পুলিশের সাথে কথা বললে তারা জানান আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। তবে এটা হত্যা না আত্মহত্যা তা এখনো জানা যায়নি। ময়নাতদন্তের পরে জানতে পারবো।

টুটুল/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর