বিচারপতির মৃত্যু: আজ বসছে না আপিল ও হাইকোর্ট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি আমির হোসেনের মৃত্যুতে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে এ ঘোষণা দেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

তিনি বলেন, আমরা সকলে বসে সিদ্ধান্ত নিয়েছি, আজকের জন্য আমাদের বিচার কার্যক্রম বন্ধ থাকবে। মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়েছে নিয়মানুযায়ী আজকে আর কোর্ট হবে না।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতৃবৃন্দরা জানিয়েছেন, আজকের কার্যতালিকায় থাকা মামলাগুলো আগামীকাল বুধবার (২৫ আগস্ট) শুনানি হবে। যেন বিচারপ্রার্থীরা হয়রানি না হন।

দুপুর পৌনে ২টায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার ভবনসংলগ্ন প্রাঙ্গণে বিচারপতি আমির হোসেনের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার সকাল ৭টা ৫৫ মিনিটে রাজধানীর সিএমএইচ এ চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর