কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও মাদকসহ ডাকাত আটক

অস্ত্র ও মাদকসহ আটক ডাকাত। ছবি- বার্তা বাজার

ভোলার দৌলতখানে ডাকাতির প্রস্তুতিকালে ফজলু বাহিনীর প্রধান ফজলুকে (২৮) দেশীয় শুটার গান ও মাদকসহ আটক করেছে কোস্ট গার্ড দক্ষিণ জোন। আটককৃত ডাকাত ফজলু ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলাধীন হাসের নগর গ্রামের বাসিন্দা হাফেজ মাঝির ছেলে।

সোমবার (২৩ আগস্ট) দিনগত রাত ২টায় কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধীন বিসিজি বেইস দৌলতখানের মেঘনা নদীর তীরবর্তী বেঁড়িবাধ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

অভিযানে ১টি শুটার গান, ৭ পিস ইয়াবা, ১টি দা, ১টি কাঁচি, ১ চাকু ও একটি হাতুড়ি জব্দ করা হয়। এসময় কোস্ট গার্ডকে লক্ষ্য করে গুলি ডাকাতদল ছুড়লে আত্মরক্ষার্থে কোস্ট গার্ডও ৭ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। তবে এসময় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

পরবর্তীতে আটককৃত অস্ত্র ও মাদকসহ ডাকাত ফজলু এবং ডাকাতির কাজে ব্যবহৃত অন্যান্য মালামাল দৌলতখান থানায় হস্তান্তর করা হয়।

বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের ভোলা মিডিয়া কর্মকর্তা লেঃ এস এম তাহসিন রহমান জানান, বাংলাদেশ কোস্ট গার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন, জনপিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা ও ডাকাতি দমন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কোস্ট গার্ডের এমন তৎপর অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকাবে৷

অনিক আহমেদ/বার্তা বাজার/এসজে

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *