সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিণী ও নারী নেত্রী আইভি রহমানের ১৭ তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য অর্পপ করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পাশাপাশি শ্রদ্ধা জানিয়েছেন আইভি রহমান পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে রাজধানীর বনানী কবরস্থানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে এসব প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এসএম কামাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকিসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় গুরুতর আহত হন আইভি রহমান। পরে চিকিৎসাধীন অবস্থায় ২৪ আগস্ট সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি মারা যান।
বার্তা বাজার/এসজে