ময়মনসিংহে করোনায় মৃত্যু অনেক কমল

করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজন করোনায় ও একজন উপসর্গ নিয়ে মারা গেছেন। গতকাল ১১ জনের মৃত্যু হয়েছিল।

মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।

করোনায় ময়মনসিংহ সদরের খালেদা বেগম (৬৫), ফুলবাড়িয়া উপজেলার মোকসেদ আলী (৫৫), গফরগাঁও উপজেলার আনোয়ারা (৬৫) ও শেরপুর নালিতাবাড়ী উপজেলার রঞ্জিত সাহা (৬০) এবং উপসর্গ নিয়ে গাজীপুর সদরের শরীফা খাতুনের (৫৫) মৃত্যু হয়েছে।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪ জন। হাসপাতালে এখন পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন ১৯২ জন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর