হত্যা মামলার পলাতক আসামি আ.লীগ নেতা গ্রেফতার

ফরিদপুর জেলার সালথার হত্যা মামলার পলাতক আসামিকে ঢাকার শাহবাগ এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আব্দুর রব মোল্লাকে (৬৪) যদুনন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ফরিদপুর জেলা পরিষদের সদস্য।

সোমবার (২৩ আগস্ট) দুপুরে ফরিদপুরের কোর্টে তাকে পাঠানো হয়।

এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান সাংবাদিকদের বলেন, শাহবাগ থানা পুলিশের সহায়তায় রব মোল্লাকে গ্রেফতার করা হয়। তিনি এলাকার একটি হত্যা মামলার প্রধান আসামি।

নগরকান্দা-সালথা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সুমিনুর রহমান সাংবাদিকদের বলেন, বোরবার রাত ২ টারদিকে শাহবাগ থানা পুলিশের সহযোগিতায় ঢাকার শাহবাগ এলাকা থেকে আব্দুর রব মোল্লাকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে ফরিদপুরের ৬ নম্বর আমলী আদালতে তাকে পাঠানো হয়।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর