ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জুয়েল গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

ছাত্রদলের ঢাকা মহানগর পূর্বের সাবেক সহ-সভাপতি মারজুক আহমেদ দেশের প্রথম সারির সংবাদ মাধ্যমকে জানান, সোমবার (২৩ আগস্ট) রাত সোয়া ১০টার দিকে যাত্রাবাড়ীর কাজলা থেকে ডিবি পুলিশ পরিচয়ে তাকে গ্রেফতার করে নিয়ে যায়। এ সময় তার সঙ্গে থাকা ছাত্রদলের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখার আহ্বায়ক প্রার্থী মোস্তাফিজুর রহমান রুমিকেও নিয়ে গেছে তারা।

ছাত্রদল কেন্দ্রীয় সংগঠনের নেতাকর্মীদের কাছে খুবই জনপ্রিয় একজন নেতা ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। বিভিন্ন কর্মসূচির মিছিলে সামনে থেকে স্লোগান দেন ক্লিন ইমেজের এই নেতা। এজন্য নেতাকর্মীদের কাছে তিনি ‘স্লোগান মাস্টার’ হিসেবেও পরিচিত।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর