অধ্যক্ষকে লাঞ্ছিত করার ঘটনায় তদন্ত কমিটি

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাফা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিনয় কৃষ্ণ বলকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কলেজ গভর্নিং বডির এক জরুরী সভায় শিক্ষানুরাগী সদস্য আবু মোতালেব মধুকে আহ্বায়ক করে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৩ দিনের মধ্যে কলেজ গভর্নিং বডির সভাপতি বরাবর তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

এ ঘটনায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর বরিশাল অঞ্চলের উপ পরিচালক তদন্ত প্রতিবেদন চেয়ে ১৯ আগস্ট একটি চিঠি ইস্যু করেন। মঠবাড়িয়া সরকারী কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা বরাবর ওই চিঠিতে ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করার কথা উল্লেখ করা হয়েছে। তদন্ত কর্মকর্তা অধ্যক্ষ গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে অধ্যক্ষের ওপর হামলা মামলার একমাত্র আসামি অফিস সহকারী ফরিদা ইয়াসমিন আদালত থেকে জামিন পেয়েছে বলে জানা গেছে।

রোববার (২৩ আগস্ট)পিরোজপুর জেলা জজ আদালত থেকে জামিন পান তিনি। তবে কলেজ কর্তৃপক্ষ তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কর্তৃপক্ষ।

শাজাহান/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর