রডের বদলে বাঁশ ও কলাগাছ দিয়ে কালভার্ট নির্মাণ

সম্প্রতি ফেনী সদর উপজেলার শর্শদী উইনিয়নের উত্তরখানে একটি কালভার্ট নির্মান করা হয়েছে।কিন্তু যে ভাবে নির্মাণ করা কথা হয়েছে তার উল্টো।রট না দিয়ে কালভার্ট করা হয় বাঁশ এবং কলাগাছ দিয়ে!ফলে বিপদ আসন্ন।যে কোনো সময় কালভার্টটি ভেঙে ঘটতে পারে বড় রকমের কোন দুর্ঘটনা।

এদিকে ফেনীতে বাঁশ ও কলাগাছ ব্যবহার করে কালভার্ট নির্মাণের ছবি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে।এরপর থেকে উক্ত এলাকায় আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। দূর-দূরান্ত থেকে মানুষ শর্শদী ইউনিয়ন পরিষদের নির্মিত কালভার্টটি একনজর দেখতে ভিড় করছেন।

এদিকে ফেনী সদর থানার শর্শদী ইউনিয়নের উত্তরখানে একটি কালভার্ট ভেঙে যাওয়ায় দীর্ঘদিন থেকে মানুষের ভোগান্তি চরমে উঠেছিল। কয়েক দিন আগে শর্শদী ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে কালভার্টটি নির্মাণ করা হয়।

এ ব্যাপারে স্থানীয়রা জানান, কালভার্টের নির্মাণে নিম্নমানের খোয়া ও কংক্রিট ব্যবহার করা হয়েছে। ঢালাই কাজে সেন্টারিং করা হয় বাঁশ ও কলাগাছ দিয়ে। এতে করে যে কোনো সময় কালভার্টটি ভেঙে বড় রকমের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।

এ বিষয়ে স্থানীয় ইউপি মেম্বার মোর্শেদ আলম জানান, কালভার্টটি চেয়ারম্যান নিজে করেছেন।

এরপর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে গেলে তিনি বলেন ভিন্ন কথা। বাঁশ ও কলাগাছের কথা স্বীকার করে বলেন, কাজটি পরিষদের নয়, ব্যক্তি উদ্যোগে করা হয়েছে।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর