৩২টি যানবাহনে গণডাকাতি

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটের গণডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ৩টি ঢাকাগামী বাস, ১৫টি মোটরসাইকেলসহ প্রায় ৩২টি যানবাহনে ডাকাতি করা হয়।

সোমবার (২৩ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার সোনাজল ফলিমারি বিল নামক স্থানে এই ঘটনা ঘটে।

যাত্রীদের মারধর করে নগদ অর্থ ও মোবাইলসহ স্বর্ণালংকার ডাকাতি করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ডকাতির ঘটনায় আহত হয়েছেন ৫ যাত্রী। বর্তমানে তাদের উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা সাংবাদিকদের জানায়, সোমবার রাত ৮টার দিকে ভোলাহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী ৩টি বাস, অন্তত ১৫টি মোটরসাইকেল কয়েকটি ট্রাক-পিকআপসহ ৩২টি যানবাহন ভোলাহাট-কানসাট সড়কের সোনাজল ফলিমারি বিল নামক স্থানে এসে পৌঁছালে ধারালাঁ অস্ত্র ও লাঠিসোঠাসহ ১৫-১৬ সদস্যের একটি ডাকাত দল রাস্তায় ট্রলি দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে যানবাহনগুলোতে গণডাকাতি শুরু করে।

এ সময় ডকোতেরা যাত্রীদের মারধর করে নগদ অর্থ, মোবাইল ফোনসহ নারীদের স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। পরে খবর পাওয়া মাত্র পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই ডাকাতরা পালিয়ে যায়।

ভোলাহাট থানার ওসি মাহবুবুর রহমান ডাকাতির ঘটনা নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনাস্থলে তিনিসহ পুলিশের একটি টিম রয়েছে এবং ডাকাতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, প্রায়ই এই সড়কে ডাকাতির ঘটনা ঘটে। তবে একসাথে এত যানবাহনে ডাকাতির ঘটনা এটিই প্রথম।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর