কিশোরগঞ্জে ১ হাজার ৪৬০ ইয়াবাসহ আটক ৩

কিশোরগঞ্জে ১ হাজার ৪৬০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব ১৪। সোমবার (২৩ আগস্ট) বিকেল কিশোরগঞ্জ সদর উপজেলার বড়পোল এলাকা এবং পাকুন্দিয়া উপজেলার মধ্য পাকুন্দিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, বাবুল মিয়া (৪৩) ও মো. মিজানুর রহমান (৩০) এবং রাসেল মিয়া (২৮) ।

এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৪৬০ পিছ ইয়াব, ১ হাজার ৮৪০ টাকা এবং তিনটি মোবাইল উদ্ধার করা হয়।

র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার, বিএন এম শোভন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

সদর উপজেলার বড়পোল এলাকা থেকে আটক মাদক ব্যবসায়ী বাবুল মিয়ার কাছ থেকে ৪৮০ ইয়াবা ও ১২০০ টাকা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল সেট উদ্ধার করে জব্দ করা হয়।

পাকুন্দিয়া থেকে আটক মাদক ব্যবসায়ী মিজানুর রহমান এবং রাসেল মিয়ার কাছ থেকে ৯৮০ পিস ইয়াবা ছাড়াও মাদক বিক্রির নগদ ৬৪০ টাকা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত দুইটি মোবাইল সেট উদ্ধার করে জব্দ করা হয়।

আটক হওয়া তিন মাদক ব্যবসায়ীর মধ্যে বাবুল মিয়া কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার সাজাইল গ্রামের মুজিবুর রহমানের ছেলে ও মো. মিজানুর রহমান কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মধ্য পাকুন্দিয়া গ্রামের মৃত কালু মিয়ার ছেলে এবং মো. রাসেল মিয়া পাকুন্দিয়া উপজেলার চর পাকুন্দিয়া গ্রামের সুলতান এর ছেলে।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে।

এ বিষয়ে তাদের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানা এবং পাকুন্দিয়া থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

হুমায়ুন কবির/ বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর