বাংলাদেশিরা এখন থেকে ওমানে যাওয়ার সুযোগ পাচ্ছে। তবে কোভিড-১৯ প্রতিরোধী ২ ডোজ টিকা নিলেই এ সুযোগ পাবে তারা। এ শর্তের মাধ্যমে দীর্ঘদিন পর বাংলাদেশিদের জন্য সেখানে ফ্লাইটের অনুমোদন দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
সোমবার (২৩ আগস্ট) দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছেন।
এ ঘোষণায় বাংলাদেশসহ ১৮টি দেশের নাগরিক যাদের করোনা টিকার দু’টি ডোজ নেওয়া আছে তারা এখন থেকে ওমানে প্রবেশ করতে পারবেন বলে জানানো হয়েছে।
মহামারি করোনার পরিস্থিতি অবনতি হওয়াতে চলতি বছরের জুলাই মাস থেকে বাংলাদেশসহ ২৩টি দেশের নাগরিকদের ক্ষেত্রে অনির্দিষ্টকালের জন্য আকাশপথ বন্ধ করে দেয় ওমান সরকার। দেশটিতে বৈধ-অবৈধ মিলিয়ে মোট বাংলাদেশি অভিবাসী কর্মী আট লাখ। এতদিন ফ্লাইট বন্ধ থাকায় বিপাকে পড়েছিলেন তাদের অনেকেই। তবে দীর্ঘদিন পর হলেও স্বস্তি মিলেছে এসব অভিবাসী কর্মীদের।
বার্তা বাজার/এসবি