কেরানীগঞ্জে করোনায় ক্ষতিগ্রস্থ পল্লী উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ

ঢাকার কেরানীগঞ্জে করোনা মহামারিতে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র পল্লী উদ্যোক্তাদের মাঝে সহজ শর্তে ঋণ বিতরণ করেছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)।

সোমবার (২৩ আগস্ট) বিকেল ৪টার দিকে পল্লী উন্নয়ন বোর্ড কেরানীগঞ্জ শাখার আয়োজনে ক্ষতিগ্রস্থ পল্লী উদ্যোক্তাদের মাঝে এ ঋণ বিতরণ করা হয়।

পল্লী উন্নয়ন বোর্ড কেরানীগঞ্জ শাখা সূত্রে জানা গেছে যে, কোভিড-১৯-এ অন্যান্য ক্ষেত্রের মত পল্লী উদ্যোক্তারাও ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়। “কোভিড-১৯-এ ক্ষতিগ্রস্থ পল্লী উদ্যোগক্তাদের” মাঝে প্রধানমন্ত্রীর ঘোষিত প্রায় ৩০০ কোটি টাকার প্রনোদনা ঋণ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এর মাধ্যমে বিতরণ ইতিমধ্যে শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় মাত্র ৪ শতাংশ হার সুদে কেরানীগঞ্জ উপজেলায় ক্ষতিগ্রস্থ ১২ জন ক্ষুদ্র পল্লী উদ্যোগক্তার মাঝে সাড়ে ২৯ লাখ টাকার চেক বিতরন করেন।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ এর সভাপত্বিতে এসময় ঋণ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক সুপ্রিয় কুমার কুন্ডু।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিআরডিবি, ঢাকা এর যুগ্মপরিচালক (প্রশাসন) এ,বি,এস, এম রফিকুল ইসলাম, উপপরিচালক গোলাম ছারুয়ার মোস্তফা, মহাপরিচালকের একান্ত সচিব সাদিকুর রহমান, কেরানীগঞ্জ দক্ষিণ সহকারী কমিশনার (ভূমি), সানজিদা পারভীন, কেরানীগঞ্জ মডেল সহকারী কমিশনার (ভূমি), মো. ইকবাল হাসান ও কেরানীগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর সভাপতি আব্দুর রউফ শাহীন প্রমুখ।

রানা আহমেদ/র্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর