ফরিদপুরে দুই শিশুকে ধর্ষণ চেষ্টায় মামলা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের বাহিরনগর গ্রামে দুই শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রোববার রাতে থানায় মামলা হয়েছে।

এ ঘটনায় সোমবার (২৩ আগস্ট) দন্ডবিধির ২২ ধারায় শিশু দু’টির জবানবন্দি গ্রহণ করেছেন আদালত।

জানা যায়, ঘটনার শিকার ৭ ও ১০ বছরের শিশু দুটি সম্পর্কে একে অন্যের চাচাতো বোন। গত ১৯ আগস্ট সন্ধ্যার দিকে বাড়ির পাশের পুকুর থেকে গোসল করে ফিরছিল দুই বোন।

এসময় প্রতিবেশি আফছার মল্লিকের ছেলে কৃষক আলম মল্লিক (৫৫) তাদের কৌশলে পাশের একটি নির্জন বাগানে নিয়ে যায়। সেখানে ভয়ভীতি দেখিয়ে তাঁদের ধর্ষণের চেষ্টা করেন অভিযুক্ত আলম মল্লিক।

এ সময় শিশু দু’টির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে আলম পালিয়ে যান। এ ঘটনায় একটি শিশুর বাবা বাদী হয়ে বোয়ালমারী থানায় ধর্ষণ চেষ্টার মামলা করেছেন।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা বোয়ালমারী থানার উপ-পরিদর্শক অহিদুল ইসলাম মামলা সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযুক্ত আলম মল্লিক বর্তমানে পলাতক রয়েছেন। সোমবার শিশু দু’টির জবানবন্দি রেকর্ড করেছেন আদালত।

মিয়া রাকিবুল/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর