দেশে দ্রুত গতিতে বেড়ে চলেছে ডেঙ্গু আক্রাক্ত রোগীর সংখ্যা। এ ডেঙ্গু রোগীদের দ্রুত সময়ে চিকিৎসাসেবা নিশ্চত করার লক্ষ্যে রাজধানীর ছয়টি হাসপাতালকে ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদফতর।
সোমবার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানান।
ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালগুলো হলো-স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, মিটফোর্ড, লালকুঠি হাসপাতাল, মিরপুর, ঢাকা; ঢাকা; রেলওয়ে জেনারেল হাসপাতাল, কমলাপুর, ঢাকা; শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল, টঙ্গী, গাজীপুর; আমিন বাজার ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল, ঢাকা; কামরাঙ্গীচর ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতাল, ঢাকা।
এদিকে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ২৭৬জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকায় ২৪৩ জন ও ঢাকার বাইরে রয়েছেন ৩৩ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ আগস্ট পর্যন্ত সারাদেশে ৮ হাজার ৩১৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭ হাজার ১৩৪ জন।
বার্তা বাজার/এসবি