আখাউড়ায় ২ মাদক ব্যবসায়ী আটক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে গাজা ও ইয়াবাসহ দু জনকে আটক করেছে আখাউড়া থানা পুলিশ।

সোমাবার (২৩ আগস্ট) তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে পৃথক ২টি মামলাা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রবিবার রাতে উপজেলার উত্তর ইউপির আমোদাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে রাবেয়া খাতুন (৩৫) নামে একজনকে ০৬ কেজি গাঁজাসহ আটক করা হয়।

অপর একটি অভিযানে পৌর এলাকার কুমারপাড়া থেকে উত্তর ইউপির আমোদাবাদ গ্রামের মৃত আবু সাঈদ ভুঁইয়া ছেলে আবু লাল ভুঁইয়া(৫৫)কে এক হাজার পিছ ইয়াবাসহ আটক করা হয়।

আটকৃতরা হলেন বিজয়নগর উপজেলার কাশিনগর গ্রামের কালু মিয়ার স্ত্রী ও আখাউড়া উপজেলার উত্তর ইউপির আমোদাবাদ গ্রামের মৃত আবু সাঈদ ভুঁইয়ার ছেলে।

এ বিষয়ে আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে, তাদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।

হাসান মাহমুদ পারভেজ/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর