ভৈরবে শহীদ আইভি রহমানের স্মরণে মোমবাতি প্রজ্বলন
২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদ আইভি রহমানের স্মরণে ভৈরবে মোমবাতি প্রজ্বলন করেছে গৃহকোণ পরিবার সোমবার (২৩ আগস্ট) সন্ধা ৭ টা ১ মিনিটে পৌর শহীদ মিনারে এই মোমবাতি প্রজ্বলন করা হয়।
গৃহকোণ পত্রিকার সম্পাদক এম. এ. লতিফ এর সভাপতিত্বে বক্তব্য দেন পৌর মেয়র ইফতেখার হোসেন বেণু,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু পৌর আওয়ামী লীগের সভাপতি এস,এম,বাকি বিল্লাহ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক আফজাল হোসেন জামাল,পৌর সেচ্ছাসেবকলীগ সভাপতি শামীম আহমেদ খোকন, রিপোর্টাস ক্লাব ও ইউনিটির সভাপতি তাজুল ইসলাম তাজ ভৈরবী,সাধারণ সম্পাদক আলাল উদ্দিন প্রমুখ। এসময় গৃহকোণ পরিবার সাংবাদিক ও আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন,শহীদ আইভি রহমান ২০০৪ সালের ২১আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী জনসভায় ঘাতকের ছোঁড়া গ্রেনেডে মারাত্মকভাবে আহত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তিন দিন চিকিৎসাধীন অবস্থায় ২৪ আগষ্ট তিনি মৃত্যুবরণ করেন। ঘাতকের ফাসির দাবি জানিয়াছেন। তারা আরো বলেন এমন নৃশংস জঘন্যতম কর্মকাণ্ড পৃথিবীর ইতিহাসে বিরল।
২১ আগষ্ট নারকীয় গ্রেনেড হামলায় আইভি রহমান সহ নিহতের ঘটনায় ঘাতকদের বিচারিক রায় দ্রুত কার্যকরের দাবী জানান তারা।
মোঃ জামাল আহমেদ/বার্তা বাজার/টি