করোনা রোগীদের ঋণ দিচ্ছে আইপিডিসি

মহামারি করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ঋণ দিচ্ছে আইপিডিসি ফাইন্যান্স। ‘আইপিডিসি আরোগ্য’ নামে নতুন এই ঋণ সেবা চালু করেছে তারা। প্রিয়জনকে চিকিৎসার অভাবে যেন হারাতে না হয় সে জন্য আর্থিক সহায়তা করবে আইপিডিসি’র নতুন এই ঋণ সেবা।

‘আইপিডিসি আরোগ্য’ সেবাদান প্রতিষ্ঠান থেকে দুই ভাবে এ ঋণ পাওয়া যাবে। আইপিডিসিতে ডিপোজিট অ্যাকাউন্ট আছে এমন গ্রাহকরা শূন্য শতাংশ উদ্বৃত্তে এই লোন পাবেন।যদি কারো আইপিডিসিতে ডিপোজিট অ্যাকাউন্ট না থাকে, তাহলে তাকে চিকিৎসার উদ্দেশ্যে ব্যক্তিগত ঋণ দেওয়া হবে।

তবে তিনি তার চলমান ব্যয় তহবিলের হার অনুযায়ী ঋণ পাবেন এবং এটি ব্যক্তিগত লোন হিসেবে বিবেচিত হবে। কোভিড আক্রান্ত রোগীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হলে ‘আইপিডিসি আরোগ্য’ ঋণ নেওয়া যাবে। কোভিড রোগীকে আবেদনকারীর পরিবারের সদস্য (বাবা-মা, ভাই-বোন, স্বামী-স্ত্রী) হতে হবে।

জানা যায়, ‘আইপিডিসি আরোগ্য’-তে সর্বনিম্ন লোনের পরিমাণ ৫০ হাজার টাকা এবং সর্বোচ্চ লোনের পরিমাণ ব্যক্তিগত লোনের ক্ষেত্রে ৫ লক্ষ টাকা ও ডিপোজিটের বিপরীতে লোন নিলে ফিক্সড ডিপোজিটের ৮০ শতাংশ অথবা সর্বোচ্চ ৫ লক্ষ টাকা। এসওডি’র ক্ষেত্রে লোন পরিশোধের সর্বোচ্চ সময়সীমা ২ মাস। ব্যক্তিগত লোনের ক্ষেত্রে লোন পরিশোধের সর্বোচ্চ সময়সীমা ৩৬ মাস।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর