দেশের ডেঙ্গু পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ২৭৬জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ২৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকায় ২৪৩ জন ও ঢাকার বাইরে রয়েছেন ৩৩ জন।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ১৪৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯ জন ও অন্যান্য বিভাগে মোট রোগী ভর্তি হয়েছেন ৮৭ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ আগস্ট পর্যন্ত সারাদেশে ৮ হাজার ৩১৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭ হাজার ১৩৪ জন।
বার্তা বাজার/এসবি