ডিমলায় এক দিনে দুই জনের আত্মহত্যা

নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নে একই দিনে দুই জনের আত্মহত্য। সোমবার (২৩ আগস্ট) দুপুরে দু’জনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, জেলার ডিমলায় উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নে রুমানা আক্তার (১৮) এবং একই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শাহ আলম (৩০) আত্মহত্যা করছে।

পারিবারিক সূত্রে জানা যায় রুমানা আক্তার গত সাত মাস আগে আব্দুল মতিনের সহিত বিবাহ হয়। বিবাহের পর স্বামী দিনাজপুর ইট ভাটায় কাজ করতে যায়। এরই ফাঁকে সবার অজান্তে ১১.৩০ ঘটিকায় স্বামীর বাড়ীতে নিজ ঘরে আত্মহত্যা করে।

আমির ফকিরের পুত্র শাহ আলম দুই সন্তানের জনক তিনি টাঙ্গাইলে বিবাহ করেন। তার শ্যালক স্ত্রীকে বিদেশ পাঠানোর কথা বলে দেড় লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার পর স্ত্রীকে বিদেশ না পাঠিয়ে অন্যত্র বিবাহ দেওয়ার চেষ্টা করে।

এই সংবাদ শাহ আলম পেয়ে নিজ ঘরে গভীর রাতে আত্মহত্যা করেন বলে পরিবারের লোকজন জানায়। ডিমলা থানার অফিসার ওসি মো: সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন লাশ দুটি ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।

তারিকুল ইসলাম সোহাগ/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর