কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১

কুষ্টিয়ার ভেড়ামারায় র‌্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ মিঠুন ওরফে কালাচাঁদ (৩২)কে গ্রেফতার করেছে । সোমবার (২৩ আগস্ট) বিকাল ৪ টার দিকে উপজেলার ফয়জুল্লাপুর গ্রামস্থ মিঠুন ওরফে কালাচাঁদ এর নিজ বসত ঘর থেকে অস্ত্র-গুলিসহ গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মিঠুন ওরফে কালাচাঁদ উপজেলার ফয়জুল্লাপুরের বাবু গাইনের ছেলে। র‌্যাব জানায়, র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি আভিযানিক দল সোমবার বিকাল ৪ টার দিকে কুষ্টিয়া জেলার ভেড়ামারায় অভিযান পরিচালনা করে।

এসময় উপজেলার ফয়জুল্লাপুরের বাবু গাইনের বাড়িতে অভিযান চালিয়ে ১ টি বিদেশী রিভলবার,৭ রাউন্ড গুলিসহ বাবু গাইনের ছেলে মিঠুন ওরফে কালাচাঁদকে গ্রেফতার করে।

পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ আসামির বিরুদ্ধে ভেড়ামারা থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত মিঠুন ওরফে কালাচাঁদকে থানায় সোপর্দ করে র‌্যাব।

টুটুল/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর