নীলফামারীতে বঙ্গবন্ধু ম্যুরাল উদ্বোধন
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৩ আগস্ট) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অমিত চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মশিয়ার রহমান, উপজেলা চেয়ারম্যান শাহ আবুল কালাম বারী পাইলট, ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু, এমপির প্রতিনিধি ও উপজেলা জাতীয় পার্টির আহবায়ক রেজাউল আলম স্বপন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা রহমান, কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল, বড়ভিটা ইউনিয়নের চেয়ারম্যান ফজলার রহমান, সদর ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান আনিছ, নিতাই ইউনিয়নের চেয়ারম্যান ফারুকুজ্জামান ফারুক প্রমূখ।
তারিকুল ইসলাম সোহাগ