মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি
মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় রাজধানী বনানীতে অবস্থিত প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা। অ্যাডমিশন ফেয়ার উপলক্ষে আগামী মঙ্গলবার (২৪ আগস্ট) থেকে শুরু হবে এই ভর্তি কার্যক্রম। চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।
সোমবার (২৩ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ভর্তি ফি ১০ হাজার ৫’শ টাকা। তবে ফল-২০২১ সেমিস্টারে করোনাকালীন শিক্ষার্থীদের অর্থনৈতিক দিক বিবেচনায় টিউশন ফি’র ওপর ১০% স্পেশাল ছাড় ও ১০% থেকে ১০০% পর্যন্ত স্কলারশিপ থাকছে অ্যাকাডেমিক ফলাফল ও কোটা প্রার্থীদের জন্য। পাশাপাশি এবার ভর্তি মেলা উপলক্ষে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় অভিজাত এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের বিভাগ সমূহের মধ্যে স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ট্রিপল-ই, সিএসই ও আর্কিটেকচার; স্কুল অব সায়েন্সে ফার্মেসি ও মাইক্রোবায়োলজি’তে বিএসসি ও এমএসসি এবং বায়োকেমিস্ট্রি ও পাবলিক হেলথ্ নিউট্রিশন, বেসিক সায়েন্সেস; স্কুল অফ বিজনেসে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ও বিবিএ-এমবিএ’তে অ্যাকাউন্টিং, ফিন্যান্স, মার্কেটিং, এইচআরএম ম্যানেজম্যান্ট, অপারেশন ম্যানেজম্যান্ট, এমআইস, এবং টেক্সটাইল ও অ্যাপারেল বিষয়ে মেজর করার সুযোগ রয়েছে।
এছাড়া স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সে রয়েছে এলএলবি, হিউম্যানিটিজ ও ইংলিশ; ইনস্টিটিউট অব ল্যাংগুয়েজ অ্যান্ড কালচারের অধীনে রয়েছে ইংলিশ এ্যাজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ (ইএসএল) ও চাইনিজ ভাষার উপর সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্স।
বার্তা বাজার/এসজে