জয়পুরহাট জেলা পুলিশের আধুনিক ডাইনিং মেস উদ্বোধন
জয়পুরহাটে জেলা পুলিশের আধুনিক খাবার মেস হোটেলের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৩ আগস্ট) দুপুরে পুলিশ লাইন্সে এ মেসের উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আঃ বাতেন।
এসময় পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞার সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্যে ডিআইজি বলেন, প্রতিনিয়ত পুলিশের আধুনিক সুযোগ সুবিধা বৃদ্ধি করা হচ্ছে। জয়পুরহাটে আধুনিক এই মেস পুলিশের পুলিশিং কার্যক্রমে গতি আনবে। তিনি জেলা পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, জয়পুরহাট চেম্বার অব কমার্সের সভাপতি আনোয়ারুল হক আনু, সদর উপজেলা চেয়ারম্যান এসএম সোলাইমান আলী, পিপি নৃপেন্দ্রনাথ মন্ডল, জিপি মোমিন আহম্মেদ চৌধুরী প্রমুখ।
পরে মধাহ্ণ ভোজে অংশ নেন আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানে পুলিশের কর্মকর্তা, বিচারক, আইনজীবি, সাংবাদিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন
মিলন রায়হান/বার্তা বাজার/এসজে