তেঁতুলিয়ায় মত বিনিময় সভা অনুষ্ঠিত

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সন্ত্রাস, জঙ্গীবাদ, মানব পাচার, বাল্য বিবাহ, মাদক, মানসম্মত শিক্ষা, করোনা প্রতিরোধ, ডেঙ্গু রোধ,সহ সকল সমস্যার দূরীকরণের লক্ষ্যে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ আগষ্ট) বেলা ১১ ঘটিকার সময়ে তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় ইউপি চেয়ারম্যান কাজী আনিছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত জেলা প্রশাসক জহুরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান (ডাবলু), উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা, তেঁতুলিয়া মডেল থানা অফিসার ইনচার্জ আবু ছায়েম মিয়া, ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া,বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইয়াসিন আলী মন্ডল প্রমুখ।

আল আমিন/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর