মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৯১ পিস ইয়াবাসহ মোঃ হাসান খান (৭৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার রাজানগর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মৃত ইয়াছিন খানের পুত্র।
জানা যায়, রোববার (২২ আগস্ট) রাত পৌনে দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার রাসেদুল ইসলামের দিক নির্দেশনায় শেখরনগর তদন্ত কেন্দ্রর ইনচার্জ মোঃ নাসির শেখের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল এসআই মাহমুদ হাসান, এএসআই ইমরান হোসেন ও সঙ্গীয় ফোর্সকে সাথে নিয়ে অভিযান চালায়। রাত ১০টা ১০ মিনিটে হাসান খানের বাড়ী ঘেরাও করে তার নিজ বাড়ি থেকে ৯১ পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করে।
সূত্র জানায়, ২ হাজার পিস ইয়াবার একটি চালান বিক্রয় করার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকী ইয়াবা সরিয়ে ফেলে হাসান খান।
শেখরনগর তদন্ত কেন্দ্রর ইনচার্জ মোঃ নাসির শেখ জানান, আমি ৯:৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে হাসান খানের বাড়ী ঘেরাও করে তার নিজের হাতে ৯১ পিস ইয়াবা পাই। তার সিন্ডিকেট এতই শক্তিশালী যে তার বিরুদ্ধে কেউ মুখ খোলতে চায় না। জনগনের উদ্দেশ্যে বলব অপরাধী যতই শক্তি হোক পুলিশের চেয়ে বেশী শক্তিশালী নয়। তাই তাদের ভয় না পেয়ে আমাদের বলুন আমরা ব্যবস্থা নিব এবং আপনাদের নাম গোপন রাখব।
মিজানুর রহমান/বার্তা বাজার/এসজে