কালিগঞ্জে পরিবহণ শ্রমিকদের মাঝে চাউল বিতরণ

পরিবহন শ্রমিকদের মাঝে চাউল বিতরণ। ছবি- বার্তা বাজার

সাতক্ষীরার কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে চাউল বিতরণ করা হয়েছে।

সোমবার (২৩ আগস্ট) বেলা ১২ টার দিকে শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিরুল ইসলাম মনির সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু তাহেরের সঞ্চালনায় এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে উপজেলা প্রশাসনের মাধ্যমে বিদ্যমান করোনা পরিস্থিতি বিবেচনায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠু ও সুন্দরভাবে কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ১ হাজার ৮শ’ শ্রমিকের মাঝে ২১ কেজি করে চাউল প্রদান করা হবে বলে জানান তিনি।

এসময় গণমাধ্যমকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেখ শাওন আহমেদ সোহাগ/বার্তা বাজার/এসজে

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *