গাজীপুরের টঙ্গীতে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের সক্রিয় ২ সদস্যকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। সোমবার (২৩ আগষ্ট) গভীর রাতে মিত্তিবাড়ি শ্মশান ঘাট এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, গাজীপুর জেলার টঙ্গী পশ্চিম থানাধীন মিত্তিবাড়ি শ্মশান ঘাট এলাকার মোজাফফর হোসেনের ছেলে সজীব ওরফে কেরান্সি সজীব (২৪) ও মুন্সিগঞ্জ জেলা সদর থানা এলাকার মাক্কা হাটি গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে বাবু ওরফে বুক-কাটা বাবু (২৬)। বর্তমানে এরশাদ নগরে বসবাস করেন বাবু।
পুলিশ জানান, সোমবার গবীর রাতে মিত্তিবাড়ি শ্মশান ঘাট এলাকায় ডাকাত দলের ৭/৮ জন সদস্য ডাকাতির প্রস্তুতির জন্য অবস্থা নেন। গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানা পুলিশ অভিযান পরিচালনা করে তাৎক্ষণিকভাবে ডাকাত দলের দুই জন সদস্যকে গ্রেফতার করেন পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১টি চাপাতি, ১টি ছোরা, ১টি হ্যাকসো ব্লেড, ১টি স্লাইড রেঞ্চ এবং হাতুড়ি উদ্ধার করা হয়।
টঙ্গী পশ্চিম থানার ওসি শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের নামে ছিনতাই, ডাকাতি এবং দস্যুতার একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরিফ চৌধুরী/বার্তা বাজার/এসজে