টাঙ্গাইলের দেলদুয়ারে স্ত্রীকে খুন করার তিন দিন পর আত্মহত্যা করেছে স্বামী আলফাজ মিয়া (৪৫)। সোমবার (২৩ আগস্ট) সকালে উপজেলার এলাসিন গ্রামের নিজ বাড়ির আঙ্গিনা থেকে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আলফাজ মিয়া এলাসি ইউনিয়নের আগ এলাসিন গ্রামের মৃত রজব আলীর ছেলে।
দেলদুয়ার থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি এটা আত্মহত্যা, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বুঝতে পারবো হত্যা না আত্মহত্যা।
উল্লেখ্য, গত ২০ আগস্ট স্ত্রী বানু বেগমের মরদেহ পাওয়া যায় আটিয়া বৃদ্ধাশ্রমের পুকুরে। এ ঘটনার প্রধান আসামী ছিলেন স্বামী আলফাজ মিয়া।
হাসান সিকদার/বার্তা বাজার/এসজে