রায়পুরে স্বর্ণ ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুরের রায়পুরে সুভাস চন্দ্র দাস (৫০) নামের এক স্বর্ণ ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৩ আগষ্ট) সকালে পুলিশ পৌরসভার দেনায়েতপুর গ্রামের পরিত্যক্ত ঘর থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় থানায় ইউডি মামলা করেছেন তার ছেলে সৈকত।

জানা গেছে, নিহত সুভাস চন্দ্র দাস শহরের দেনায়েতপুর এলাকার ইন্দু দাসের বাড়িতে বসবাস করতেন। শহরের মধ্যবাজারের কর্মকারপট্টিতে ‘সৌরভ স্বর্ণ অলংকার’ নামে তাঁর সোনার অলংকার বিক্রির প্রতিষ্ঠান রয়েছে। গত বছরের জানুয়ারী মাসে তার ছেলে সৌরভও এসিড পান করে আত্মহত্যা করেছেন।

স্থানীয় লোকজন জানান, ভোরে দেনায়েতপুর পরিত্যক্ত টিনের ঘরে ঝুলন্ত অবস্থায় থাকতে দেখে পুলিশে খবর দেন। নিহত ব্যক্তির পরনে লুঙ্গি ও শরীরে গেঞ্জি ছিলো। খবর পেয়ে থানার এসআই মোঃ নাসিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

নিহত সুভাসের স্ত্রী জোসনা রানী ও ছোট ছেলে সৈকত দাস দাবি করেন, তাঁর স্বামী অনেকের কাছে টাকা পাবেন। তার কাছেও অনেকে টাকা পাবেন। এই টাকার জন্য তাঁকে প্রতিনিয়ত স্থানীয় কয়েকজন লোক বিভিন্নভাবে ক্ষতি ও হয়রানি করার হুমকি দিয়ে আসছিলো। তাকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা না তিনি আত্নহত্যা করেছেন, তা পুলিশের তদন্ত করলে বেরিয়ে আসবে।

রায়পুর থানার পরিদর্শক (তদন্ত) কার্তিক চন্দ্র বলেন, মৃত স্বর্ণ ব্যবসায়ী সুভাস চন্দ্রের ঝুলন্ত মরদেহ তার বাড়ির পুরাতন টিনের ঘর থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে।

ওসমান গনি/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর