খুলনা বিভাগে মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে

ফাইল ছবি

খুলনা বিভাগে একদিনের ব্যবধানে করোনাভাইরাসে আক্রান্ত বেড়েছে, মৃত্যু কমেছে। করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় এ বিভাগে মারা গেছেন ১০ জন। গতকাল এ বিভাগে মৃত্যু হয়েছিল ১৬ জনের।

একই সময়ে এ বিভাগে করোনা শনাক্ত হয়েছে ৩৭৯ জনের। গতকাল করোনা শনাক্ত হয়েছিল ৩৩২ জনের।

সোমবার (২৩ আগস্ট) দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাক্তার জসিম উদ্দিন হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার দুপুর ১২টা থেকে সোমবার দুপুর ১২টা পর্যন্ত করোনায় ১০ জন মারা যান। এর মধ্যে কুষ্টিয়ায় সর্বোচ্চ সাতজন মারা গেছেন। এছাড়া নড়াইলে দুইজন ও বাগেরহাটে একজনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১৯ মার্চ খুলনা বিভাগের চুয়াডাঙ্গায় প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। এ বিভাগে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৬ হাজার ৯৪৪ জনের। করোনায় মারা গেছেন ২ হাজার ৯২৯ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯২ হাজার ৯৩২ জন।

বার্তা বাজার/নব

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *