জাতীয়ভাবে পালিত হবে শেখ রাসেল দিবস: মন্ত্রীসভায় অনুমোদন

ফাইল ছবি।

দেশে প্রতিবছরের ১৮ অক্টোবর শেখ রাসেল দিবস পালনের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন করা হয়েছে। সোমবার (২৩ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, প্রতিবছর ১৮ অক্টোবর জাতীয়ভাবে পালিত হবে শেখ রাসেল দিবস। শেখ রাসেল দিবস ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে পালনের বিষয়ে মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে।

এর আগে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ শেখ রাসেল দিবস পালনের প্রস্তাব দেয় এবং এর যৌক্তিকতা মন্ত্রিসভায় পেশ করলে আজ মন্ত্রিসভা বৈঠকে তা অনুমোদিত হয়।

প্রসঙ্গত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ ছেলে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে জন্ম গ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কাল রাতে সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার সময় অবুঝ শিশু রাসেলও রক্ষা পাননি।

বার্তা বাজার/এসজে

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *