পাবজি খেলার সময় ট্রেনের নিচে ৪ যুবক

অনলাইন গেম পাবজি-ফ্রি ফায়ার খেলায় ব্যস্ত চার যুবক। ইয়ারফোন লাগিয়ে রেল লাইনের ওপর দিয়ে গেম খেলতে খেলতে হেঁটে যাচ্ছিল তারা। শেষ পর্যন্ত করুণ পরিণতি হল তাদের। ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় তাদের।

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার চোপড়ার ধুমডাঙ্গী স্টেশন এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্রের বরাতে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, রাতে হেডফোন লাগিয়ে রেল লাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিল ওই চার যুবক। তাদের চোখ ছিল ফোনে, ব্যস্ত ছিল পাবজি-ফ্রি ফায়ার গেমে।

এ সময় ছুটে আসছিল আগরতলা-দেওঘর এক্সপ্রেস। রেল লাইনের ওপর ওই চার যুবককে দেখতে পেয়ে ট্রেনের চালক হুইসেল বাজাচ্ছিলেন এবং আশেপাশের মানুষ চিৎকার করছিলেন। কিন্তু ইয়ারফোন থাকায় কারও কথা শুনতে পারেনি না। ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় তাদের।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় রেল পুলিশ। নিহত যুবকরা চোপড়ার কোনাগাছ গ্রামের বাসিন্দা। তবে তাদের কারও পুরো পরিচয় জানা যায়নি।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর