গণটিকা আর না: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, গণটিকা কার্যক্রম থেকে সরকার সরে এসেছে। আপাতত গণটিকা কার্যক্রম হচ্ছে না। যখন টিকা আসবে নিবন্ধন করেই টিকা নিতে হবে।

সোমবার (২৩ আগস্ট) মন্ত্রিপরিষদ বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, সেপ্টেম্বরের মধ্যে আমরা ফাইজারের ৬০ লাখ টিকা পাবো। এ মাসে কিছু টিকা আসবে আর বাকিগুলো আসবে সেপ্টেম্বরে। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে ১০ লাখ ডোজ টিকা আসবে।

আগামী ফেব্রুয়ারির মধ্যে দেশের ৭-৮ কোটি মানুষকে টিকার আওতায় আনা যাবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর