করোনা: বগুড়ায় একদিনে ১১ জনের মৃত্যু

বগুড়ায় করোনায় এবং উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১১জনের মৃত্যু হয়েছে। জেলার তিনটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এদের মধ্যে ৬জন করোনা পজিটিভ শনাক্ত হয়ে এবং অন্য ৫জন করোনা উপসর্গ নিয়ে মারা যান।

সোমবার (২৩ আগস্ট) বেলা ১১টায় সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ সাজ্জাদ-উল-হক নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

তিনি জানান, গত একদিনে জেলায় নতুন করে আরও ৪৬জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের হার ১৭দশমিক ৬৯শতাংশ। গতদিনের চেয়ে সংক্রমণ ১ শতাংশ বেড়েছে। এ

তিনি আরও বলেন, গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে করোনা মুক্ত হয়েছেন আরও ৯৮ জন।

খালিদ হাসান/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর