পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়ের দোপকোলায় নিখোঁজের তিনদিন পর রুহুল আমিন (৩০) নামে এক বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৩ আগস্ট) সকালে উদ্ধার হওয়া রুহুল আমিন স্থানীয় মান্নান ফকিরের ছেলে।
এলাবাসী ও তার পরিবার জানান, গত শনিবার বিকালে বোনের সাথে বিলে শাক তুলতে যায় রুহুল। বোনকে বাড়িতে পাঠিয়ে নিজে ব্যাগ ভর্তি শাক নিয়ে বাড়ি ফিরবেন বলে জানান তিনি। এরপর থেকেই তাকে আর পাওয়া যাচ্ছিল না।
অনেক খোঁজাখুজির পর বিলে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পুলিশে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে।
ঘটনাস্থলে উপস্থিত সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান, সকালে এলাকাবাসী আমাদের ফোন করলে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পাবনা জেনারেল হাসপালা মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে ।
মাসুদ রানা/বার্তা বাজার/এসজে