তালেবানের ক্ষমতায় থাবা দিল মাসউদ, চলছে সমঝোতার আলাপ

আফগানিস্তানে বিজয়ের চুড়ান্তে থাকা তালেবানকে রুখে দিয়েছেন বিলেতফেরত আফগান যুবক আহমদ মাসউদ। দেশটির পাঞ্জশিরে বিদ্রোহ করে বসা এই যুবক আত্মসমর্পন করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। আবার তিনি যুদ্ধের মাধ্যমে রক্তপাত না হওয়াটাও চাইছেন।

ভারতের গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, তালেবানের সাথে মাসউদের শান্তিপূর্ণ সমঝোতার আলোচনা চলছে। তবে এরই মাঝে আবারও যুদ্ধের হুঙ্কার দিয়ে বসলেন পাঞ্জশিরের শের খ্যাত আহমদ শাহ মাসউদের ছেলে আহমদ মাসউদ।

তিনি বলেছেন, পাঞ্জশির আত্মসমর্পণ করবে না। বিদ্রোহ মাত্র শুরু হয়েছে। তবে তিনি যুদ্ধের মাধ্যমে রক্তপাত চান না। সংবাদ সংস্থা রয়টার্স এবং দুবাইভিত্তিক আপবিয়া টিভিকে দেওয়া এক সাক্ষাতকারে মাসউদ বলেছেন, তার বাবার দেখানো পথেই হাঁটবেন এবং তালেবানের কাছে মাথা নত করবেন না।

মাসউদ আরও বলেন, আমাদের দাবি মেনে না নিলে যুদ্ধ অনিবার্য। তিনি রয়টার্সকে আরও বলেন, বিদ্রোহী যোদ্ধারা শুধুমাত্র পাঞ্জশিরের জন্যে লড়ছে না, তারা গোটা আফগানিস্তানের জন্য লড়ছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর