রাজশাহীতে করোনায় আরও ১০ জনের মৃত্যু

ছবি- সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় পাঁচজন ও উপসর্গ নিয়ে পাঁচজন মারা গেছেন।

সোমবার (২৩ আগস্ট) সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মৃত ১০ জনের মধ্যে পাবনার তিনজন, রাজশাহীর দুইজন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন, নাটোরের একজন, নওগাঁর একজন ও চুয়াডাঙ্গার একজন রয়েছেন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ জন। হাসপাতালে এখন পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন ২৩৮ জন।

বার্তা বাজার/নব

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *