করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজন করোনায় ও সাতজন উপসর্গ নিয়ে মারা গেছেন।
সোমবার (২৩ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।
করোনায় যারা মারা গেছেন- ময়মনসিংহ সদরের জামেলা খাতুন (৮৬), ত্রিশাল উপজেলার আয়শা হজাইফা (২ মাস), নান্দাইল উপজেলার সালেমা (৯০) এবং ঈশ্বরগঞ্জ উপজেলার আব্দুস সালাম (৫৫)।
উপসর্গ নিয়ে মারা গেছেন- ময়মনসিংহ সদরের সেলিনা (৪৫), ফৌজিয়া খাতুন (৪৫), ভালুকা উপজেলার গোলাপী (৫০), জুয়েল (২৮), ত্রিশাল উপজেলার আছিয়া খাতুন (৫৫), নান্দাইল উপজেলার রাবেয়া (৮০) এবং গাজীপুর সদরের নূরজাহান (৭০)।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৭ জন। হাসপাতালে এখন পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন ১৯৬ জন।